সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-24
আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালু করার দাবিতে নাসা গ্রুপের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা আবদুল্লাহপুর–বাইপাইল সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে সরায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের কারখানা সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এর আগে, সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের বুঝিয়ে সড়কের পাশে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন চলতি মাসের ৭ তারিখে দেওয়ার কথা ছিল। তবে কর্তৃপক্ষ বেতন দিতে ব্যর্থ হয়। ৯ সেপ্টেম্বর শ্রমিকদের জানানো হয় ২২ তারিখে বেতন দেওয়া হবে। কিন্তু ২৫ সেপ্টেম্বর ফটকে নতুন নোটিশে আবার বেতন দেওয়ার তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাতে নতুন নোটিশে জানানো হয় ২২ তারিখ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। শ্রমিকেরা তখন বিক্ষোভ করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

গত শনিবার নতুন নোটিশে কারখানা আরও তিন দিন বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার শ্রমিকেরা জানতে পারেন, প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকেরা আবারও সড়কে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘বকেয়া বেতন পরিশোধের তারিখ বারবার পিছিয়েছে। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে আমরা সড়কে নেমেছি। পুলিশ পানি ছিটিয়ে ও লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হয়েছেন।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিকেরা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলেও তারা সড়কেই অবস্থান নেন। একপর্যায়ে জলকামান ব্যবহার করে তাদের সড়ক থেকে সরানো হয়।’