সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সারাদেশ

দেশে ফিরলেন শহিদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা


আজিজুল গাজী, স্টাফ রিপোর্ট।

eshomoy.com || 2025-10-11 09:26
দেশে ফিরলেন শহিদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা
দেশে ফিরলেন শহিদুল আলম, দেশবাসী ও সরকারকে জানালেন কৃতজ্ঞতা

মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম অবশেষে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
দেশে ফিরে তিনি বলেন, “এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন চলছে, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।”
দেশবাসী, বাংলাদেশ সরকার এবং যারা তার মুক্তির জন্য বিভিন্নভাবে সহায়তা করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানান শহিদুল আলম। তিনি বলেন, “এই মুক্তি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। তবে ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই শেষ নয়।”
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই প্রধান উপদেষ্টার দফতর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তি নিশ্চিত করতে তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
এর আগে তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান শহিদুল আলম। জানা যায়, তিনি ছিলেন ‘কনশানস’ জাহাজের সদস্যদের মধ্যে একজন। এই জাহাজে থাকা সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী।
বাংলাদেশে ফিরে তিনি আবারও মানবিক সহায়তা ও ন্যায়বিচারের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।