সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ডিবি হারুন প্রকাশ্যে আসার কারণ -


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-17
গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ডিবি হারুন প্রকাশ্যে আসার কারণ -
ফাইল ছবি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ। 

সাম্প্রতিক সময়ে তাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা যায় বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিপ্রেক্ষিতে সম্প্রতি, তিনি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ্যে এসেছেন দাবিতে ‘আমেরিকা থেকে প্রকাশ্যে ওসি হারুন এই প্রথম মুখোমুখি ওসি হারুন ও ইউনূস’ শীর্ষক শিরোনামে তার এবং সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের একটি টকশোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের সঙ্গে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের টকশোর ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, সাংবাদিক মাসুদ কামাল ও ডিবি হারুন-অর-রশিদকে নিয়ে ২০২৩ সালে ডয়চে ভেলেতে করা একটি টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে ভিডিওটির শিরোনামে ডিবি হারুন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখোমুখি হওয়ার কথা বলা হলেও প্রচারিত ভিডিওটির কোথাও ড. ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে প্রায় তিন মাস আগে একই দাবিতে ইউটিউবে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। যেটিতে হারুন-অর-রশিদ এবং খালেদ মুহিউদ্দীনের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকেও দেখতে পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে।

পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ডয়চে ভেলে বাংলা টকশোর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ মার্চ সাকিব, পুলিশ ও আয়নাবাজি শিরোনামে প্রচারিত ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোর একটি পর্ব খুঁজে পাওয়া যায়।

টকশোর ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়— আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও এবং উক্ত টকশোতে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং ডিবি হারুন-অর-রশিদকে একই পোশাকে দেখা যায়। এছাড়া টকশোর বিভিন্ন অংশের বক্তব্যের সঙ্গে আলোচিত ভিডিওর বক্তব্যের হুবহু মিল পাওয়া যায়। পাশাপাশি উক্ত টকশোতেও ড. মুহাম্মদ ইউনূসকে দেখতে পাওয়া যায়নি। বরং টকশোতে ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদের পাশাপাশি সাংবাদিক মাসুদ কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যাকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাদ দিয়ে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ যুক্তরাষ্ট্র থেকে টকশোর মাধ্যমে প্রকাশ্যে এসেছেন দাবিতে পুরোনো টকশোর ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।