টানা চার দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ঠাকুরগাঁওয়ের কৃষি। জেলার বিভিন্ন উপজেলায় মাঠজুড়ে এখন শুধু জল আর নুইয়ে পড়া ফসল। আধাপাকা আমন ধানগাছ মাটিতে লুটিয়ে আছে, সদ্য রোপণ করা বীজ আলু পানিতে তলিয়ে গেছে।
এ
ছাড়া আগাম শীতকালীন সবজি পচে যাওয়ার পথে। এতে কৃষকরা পড়েছেন চরম দুশ্চিন্তায়, অনেকেই বলছেন এ ক্ষতি সামাল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।
গত
বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর, রায়পুর, মোহাম্মদপুর, চিলারংসহ পাঁচটি উপজেলার অধিকাংশ এলাকার আমন খেত ও আলুর জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে জেলার পাঁচটি উপজেলায় মোট ৯৪৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে আমন ধানই ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৯৮ হেক্টর জমিতে। এ ছাড়াও ১০৯ হেক্টর জমির আলু এবং ৪০ হেক্টর শাক-সবজি ক্ষতির শিকার হয়েছে। গত তিনদিনে জেলায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১ লাখ ২২ হাজার হেক্টর জমির আধা কাঁচা ও পাকা ধান এখন মাঠে। এই ধানগাছ হেলে পড়ায় ফলন কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, শীতকালীন আগাম জাতের আলুর জমিতে পানি জমার কারণে বীজ আলু পচে যাওয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির শিকার হয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রান্তিক কৃষকরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কৃষক রহমান জানান, চার বিঘা জমির ধান এখন কাদা পানিতে হেলে পড়েছে। কাটার সময় এসেছে, কিন্তু জমিতে যাওয়া যায় না। এ ধান যদি এমনই পড়ে থাকে পচে যাবে, সব পরিশ্রম যেন পানিতে গেল।
গত
সপ্তাহে ঋণ করে আলুর বীজ রোপণ করেছিলাম। এর মধ্যেই টানা বৃষ্টি, জমিতে এখন থই থই পানি। বীজ আলু পচে গেলে আমাদের পথে বসতে হবে। কৃষি বিভাগ থেকে কেউ এখনও দেখতে আসেনি।
সালান্দর এলাকার কৃষক আনিসুর তার হেলে পড়া আমন ধানের ক্ষেতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আর মাত্র কয়েক দিন, তারপরই ধান কাটতে শুরু করতাম। ঝোড়ো হাওয়ায় সব ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। যেগুলো কাটা হয়েছে, সেগুলোও পানির নিচে ডুবে আছে। এমন ক্ষতি আগে কখনো দেখিনি।
একইভাবে ক্ষতিগ্রস্ত সবজি চাষি আশিক জানান, ফুলকপি ও বাঁধাকপির খেত এখন পুকুর হয়ে গেছে। এ আগাম সবজিই আমাদের ভরসা। এভাবে পানি জমে থাকলে সব পচে যাবে।
ঠাকুরগাঁও সদর ছাড়াও রানীশংকৈল, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ ও হরিপুর উপজে