সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

ময়মনসিংহে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে, বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-05
ময়মনসিংহে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে, বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৭৬) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে-জুতার মালা পরিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গফরগাঁওয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ওই কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে (৪ নভেম্বর) পাগলা থানায় মামলা দায়ের করেছেন। বুধবার ওই বীর মুক্তিযোদ্ধাকে আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এ ঘটনা ঘটে। 

পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) আসামি আব্দুল করিমকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে একই গ্রামের কিশোরীকে (১৬) যৌন নিপীড়নের অভিযোগে আটক করা হয়। আটকের পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ বিকালে তাকে হেফাজতে নেয়। মুক্তিযোদ্ধা আব্দুল করিমের বাড়ি একই এলাকায়।

কিশোরীর বাবা বলেন, তার মাদ্রাসাপড়ুয়া মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে মুক্তিযোদ্ধা আব্দুল করিম। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে আটক করে। তিনি আরও বলেন, পুলিশ মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নিয়ে আসার সময় গলায় জুতার মালা ছিল না। 

পুলিশ হেফাজতে থাকা মুক্তিযোদ্ধা আব্দুল করিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া বাজার থেকে বাড়ি আসছিলেন তিনি। ফেরার পথে মিথ্যা অভিযোগে শাহিন তাকে আটক করে। পরে শাহিন এবং তার ছেলে হাবিবুল্লাহ বাড়ির পাশে একটি গাছে প্রায় তিন ঘণ্টা বেঁধে রেখে গলায় জুতার মালা পরিয়ে মারপিট করে। পূর্ব বিরোধের জেরে শাহিন তাকে এ ধরনের নির্যাতন করেছে বলে মুক্তিযোদ্ধা আব্দুল করিম জানিয়েছেন।