সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-17
গভীর রাতে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিলো দুর্বৃত্তরা
সংগৃহীত ছবি

কিশোরগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে।  শহরের গাইটাল এলাকায় এই ঘটনা ঘটে। আগুনের ঘটনায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাধারণত অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকত। রাতের সময় একই স্থানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে গেছে।

 

স্থানীয়রা জানায়, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।