সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

ঘাঁটি তৈরি করা, জামায়াতকে প্রতিহত করতে হবে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-09
 ঘাঁটি তৈরি করা, জামায়াতকে প্রতিহত করতে হবে
সাবেক এমপি শহিদুল আলম তালুকদার ।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেছেন, বাউফলে জামায়াত বড় ঘাঁটি তৈরি করেছে, জামায়াতকে প্রতিহত করতে হবে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলম লাগবে। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে থাকব।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহিদুল আলম তালুকদার বলেন, মনোনয়ন ঘোষণার আগে মনোনয়নপ্রত্যাশীরা বলেছিলেন, ধানের শীষ প্রতীক যিনি পাবেন আমরা তার সঙ্গে থাকব। কিন্তু মনোনয়ন ঘোষণার পর এখন কেন বলছেন এ মনোনয়ন মানি না? আপনাদের সকলকে আহ্বান জানাই—দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করে এই আসনটি বিএনপিকে উপহার দেই।

তিনি আরও বলেন, আমিই প্রথম এ আসন থেকে এমপি হিসেবে নির্বাচিত হই। আমার হাত ধরেই এ আসনে বিএনপির জনপ্রিয়তার সৃষ্টি হয়েছে। আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে আমি কেমন।

তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। তিনি কেবল একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। তিনি দীর্ঘদিন দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, জুলুম সহ্য করেছেন। আজ যখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন।

দোয়া-মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, তার ভাই ও বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, সহকারী অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।