সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-31
নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৯০৩

নেপালের ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর থেকে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, কাদা ও ধ্বংসাবশেষের কারণে উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১০ হাজার ৪৫১ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী ও বিদেশি নাগরিকও রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর হাজারো সদস্য কাজ করছেন। দুর্গত এলাকায় খাদ্য, চিকিৎসাসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি নিখোঁজদের সন্ধানে স্থল ও আকাশপথে অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিখোঁজদের সন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নির্ধারণে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।