সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-02
পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে মঙ্গলবার দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরান-রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান সংকট নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান ইরানের প্রতি রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়।

পুতিনও ইরানের জনগণের প্রতি মস্কোর সংহতির কথা জানান। বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।