সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : সারাদেশ

জাকার্তাসহ ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দর ফের চালু


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-08
জাকার্তাসহ ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দর ফের চালু

জাকার্তাসহ পাঁচ বিমানবন্দর ফের চালু

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির ছাইয়ের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা জাকার্তাসহ পাঁচটি বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার পর বিমানবন্দরগুলো পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ।

জাকার্তার প্রধান সোকার্নো-হাত্তা বিমানবন্দর, হালিম পেরদানাকুসুমা বিমানবন্দর, বান্দুংয়ের হুসেইন সাস্ত্রানেগারা বিমানবন্দরসহ আরও দুটি বিমানবন্দরে কার্যক্রম শুরু হয়।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে এর আগে ইন্দোনেশিয়ার কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। এতে বিপুলসংখ্যক যাত্রী ভোগান্তিতে পড়েন এবং বহু ফ্লাইট বাতিল বা স্থগিত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও আকাশপথে আগ্নেয়গিরির ছাইয়ের উপস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে ফ্লাইটসূচিতে কিছুটা বিলম্ব অব্যাহত থাকতে পারে।