সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : সারাদেশ

ভেনিসে হামলার শিকার বাঁধন, ‘মনে হচ্ছিল তারা আমাকে মেরে ফেলবে’


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-08
ভেনিসে হামলার শিকার বাঁধন, ‘মনে হচ্ছিল তারা আমাকে মেরে ফেলবে’

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, ‘মনে হচ্ছিল তারা আমাকে মেরে ফেলবে’

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে গেলে একদল প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানান তিনি। বাঁধনের অভিযোগ, এ সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং তার সঙ্গে থাকা পরিবারের সদস্যদেরও ধাক্কাধাক্কির শিকার হতে হয়।

ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত জানান বাঁধন। তিনি বলেন, একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার মনে হচ্ছিল, তাকে মেরে ফেলা হতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

বাঁধন জানান, ঘটনার পর তিনি স্থানীয় থানায় অভিযোগ করেছেন। এদিকে ভেনিস প্রশাসনও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রতিনিধি হিসেবে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। ঘটনার পর বাঁধন নিরাপদে আছেন বলেও জানানো হয়েছে।