সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সারাদেশ

বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-09
বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত

ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত

ইতালির ভেনিসের মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে ওই পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। অনুসন্ধানকারী দল জানিয়েছে, শনাক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইতালিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে তাদের অনুসন্ধানে উঠে এসেছে।

গত ৭ সেপ্টেম্বর ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে মেস্ত্রেতে বাঁধন ও তার পরিবারের সদস্যরা একদল মানুষের হেনস্তার শিকার হন বলে তিনি অভিযোগ করেন। বাঁধনের ভাষ্য অনুযায়ী, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয় এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাঁধন ইতালির পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি কূটনৈতিক মিশনও তাকে আইনি ও অন্যান্য সহায়তা দিচ্ছে। ঘটনাটি তদন্ত করছে ইতালীয় কর্তৃপক্ষ।

তবে শনাক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের নিজস্ব বক্তব্য বা তদন্তের চূড়ান্ত ফল এখনো প্রকাশ্যে আসেনি। তাই বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া ও কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে।