সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সারাদেশ

সেপ্টেম্বরের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-09-09
সেপ্টেম্বরের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ

চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। তথ্য ও উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ সতর্কবার্তা দেন। প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; বাসাবাড়ি, কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রমও গুরুত্বপূর্ণ। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।