সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : সারাদেশ

নাটোরে প্রথম প্রহরে শ্রদ্ধা


ইমাম হাছাইন পিন্টু

eshomoy.com || 2024-02-21 11:27:45
নাটোরে প্রথম প্রহরে শ্রদ্ধা

নাটোরর প্রথম প্রহরে শ্রদ্ধা

 

 

ইমাম হাছাইন পিন্টু নাটোর 

 

নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাত ১২-০১ মিনিটে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। 

 

নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভুঞার নেতৃত্বে জেলা প্রশাসন পুস্পার্ঘ নিবেদন করা হয়। এর পর পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে।

 

 

 শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সহ সকল স্তরের পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদদের আত্বার মাগফেরাৎ কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি সমৃদ্ধি কামনায় শপথ গ্রহন করা হয়।

এ সময় শহীদ মিনার এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বেষ্টনী দিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থ্যা গ্রহণ করেন প্রশাসন।

 

এছাড়াও নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়