সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে ৪জন গ্রেফতার


আনোয়ারুল ইসলাম, স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2024-03-04
চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অপরাধে ৪জন গ্রেফতার

৩ মার্চ রবিবার রাত ১১:০০ ঘটিকায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে মহানন্দা নদীর তীর সংলগ্ন এলাকায় থেকে ১। মোঃ তসিকুল হোসেন (৪২), পিতা- মৃত তফতর হোসেন, ২।  মোঃ জাহাঙ্গীর আলম (৩৭), পিতা- মৃত অনু মিয়া, ৩। মোঃ শাহাদাত হোসেন (৩২), পিতা- ডা. সাইদুর রহমান, ৪। আরিফ (৩৬),  পিতা মৃত গোলাম মোস্তফাকে মাদক ও মাদক সেবনের উপকরনসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র। তারা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নির্ধারিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছে এবং মাদকসেবীরা তাদের কাছ থেকে ক্রয় করে মাদক সেবন করছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী র‌্যাবের অভিযানকারী দল ঘটনাস্থলে এসে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সময় তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।