উপমহাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা বশির আহমদ শায়খে বাঘা (রঃ) এর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফিজ খলিল আহমদ সাহেব।
হযরত মাওলানা হাফিজ খলিল আহমদ আনুমানিক ১৯৩৪ থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। গত ২৬ নভেম্বর রাত দশ ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
সকলের কাছে তিনি খলিল হাবিচ্চাব নামে পরিচিত ছিলেন।
কৌড়িয়া মাদ্রাসায় তিনি হিফয ও জামাতে পড়া-শুনা করেছেন।
তিনি জামেয়া কাসিমুল উলুম দরগাহ ও নয়াসড়ক ও পাঠলী মাদ্রাসায় শিক্ষকতা করেন ও বিভিন্ন মসজিদে ইমামতি করেন।
এবং পরবর্তী জীবনে সাধারণ মানুষকে আধ্যাত্মিক ও রুহানি চিকিৎসা দিয়ে যান।
তিনি মৃত্যুর সময় ২ ছেলে এবং ৬ মেয়ে সন্তানের পিতা ছিলেন।
আজ ২৭ নভেম্বর বাঘা হাতালি মাঠে উনার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন লাখো লাখো মুসল্লি। জানাজার নামাজ শেষে বাঘা বটরতল বাজার সংলগ্ন দরগাটিলা কবরস্থানে সমাহিত করা হয়।
উনার নাতি খোবাইব বিন জামিল বলেন, আমি আমার দাদার স্নেহ মমতায় বড় হয়েছি।ছোটবেলায় থেকেই দেখছি উনি আলেমদের অনেক মহব্বত করতেন, শিশুদের মক্তবে পাঠানো ও তাদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানুষদের উদ্বুদ্ধ করতেন। খোবাইব বলেন, দাদার সাথে তিনি বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, সেখানে গিয়ে এমন এমন বিশ্বময়কর জিনিস দেখেছেন যা বলে শেষ করা যাবে না। পরিশেষে তিনি সকলের কাছে দাদার জন্য দোয়া কামনা করেন।