সিলেটের অন্যতম জনপ্রিয় ও পুরাতন বিনোদন কেন্দ্র “সিলেট ড্রীম ল্যান্ড ওয়াটার পার্ক”। ২০০২ সালে যাত্রা শুরু করা এই পার্কটি দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সিলেটের মানুষের কাছে বিনোদনের অন্যতম প্রিয় স্থান হিসেবে পরিচিত।
উচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা এই পার্কটি প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে। পার্কের চারপাশ জুড়ে মনোমুগ্ধকর সবুজ পরিবেশ ও নানা আকর্ষণীয় রাইড দর্শনার্থীদের মুগ্ধ করে।
ড্রীম ল্যান্ড ওয়াটার পার্কের নিরাপত্তার ক্ষেত্রে রয়েছে সর্বোচ্চ গুরুত্ব। পুরো পার্ক এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। এতে দর্শনার্থীরা নিশ্চিন্তে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে এই পার্ককে আরও বড় পরিসরে সাজানোর পরিকল্পনা রয়েছে। দর্শনার্থীদের জন্য নতুন নতুন আকর্ষণীয় ইভেন্ট ও আধুনিক রাইড যুক্ত করার আশ্বাসও দিয়েছেন তারা।
সিলেটের মানুষের কাছে দীর্ঘ দিনের আস্থা অর্জন করা এই পার্কটি নিঃসন্দেহে পরিবার, বন্ধু কিংবা শিশুদের জন্য এক আনন্দময় ভ্রমণ গন্তব্য।