সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

পীর হাবিবুর রহমান চত্বরের নিকট থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-08
পীর হাবিবুর রহমান চত্বরের নিকট থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

সিলেটের পীর হাবিবুর রহমান চত্বরে অবস্থিত হুনাম খাঁ এন্টারপ্রাইজ এর বিপরীত পাশ থেকে জাহাঙ্গীর আলম(৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ৮ই জুলাই (মঙ্গলবার) ভোরে পথচারীরা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। লাশের গলায় পরণের শার্ট দিয়ে ফাঁস দেয়া ছিল। 

পরবর্তী সময়ে পুলিশে খবর দিলে, মোগলাবাজার থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান।


স্থানীয়দের ধারণা, এটা কোনো আত্মহত্যা নয়। অনেকেই বলছেন, কেউ ঠাণ্ডা মাথায় খুন করে লাশটি গাছে ঝুলিয়ে রাখতে পারে।


নিহত যুবক সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের থুবাং গ্রামের রফিকুল হক এর ছেলে। তিনি সিলেটের বটেশ্বর এলাকার একটি বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। পরিচিত জনদের নিকট থেকে জানা যায়, ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত নম্র ভদ্র ছিলেন।


এ ঘটনায় নিহতের ভাই মোঃ আবু বক্কর (৪০) মোগলাবাজার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।


সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকালে ৯টার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকার রেললাইনের পশ্চিম দিকের একটি গাছের ডালের সাথে এক যুবক তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস দেন। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই মো. আবু বক্কর (৪০) এর লিখিত অভিযোগের ভিত্তিতে মোগলাবাজার  থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩।