সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

বিজিবির পৃথক পৃথক অভিযানে কোটি টাকার মহিষ আটক


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-14
বিজিবির পৃথক পৃথক অভিযানে কোটি টাকার মহিষ আটক

বিজিবির অভিযানে ৬৫টি ভারতীয় মহিষ আটক

রবিবার (১৩ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দুটি পৃথক অভিযানে জৈন্তাপুর উপজেলার সারিঘাট ও ফেরিঘাট এলাকায় পৃথক পৃথক অভিযানে এই মহিষগুলো আটক করা হয়। আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা

বিজিবি জানায়, রবিবার (১৩ জুলাই) জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ আটক করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা

অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) জৈন্তাপুর বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ আটক করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা

বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে, যার মোট বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, ‘সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।’