সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

বেড়ানোর প্রলোভনে ছিনতাই, প্রাইভেটকারসহ উদ্ধার, গ্রেপ্তার ২


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-07-31
বেড়ানোর প্রলোভনে ছিনতাই, প্রাইভেটকারসহ উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে বুধবার (৩০ জুলাই) কর্মস্থল থেকে ফেরার পথে বেড়ানোর প্রলোভন দেখিয়ে এক হোটেল কর্মচারীকে অপহরণ করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে ২ জন ছিনতাইকারীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ

ভুক্তভোগী কামাল হোসেন (৩৬), পিতা-মৃত আব্দুল মান্নান, মাতা-আফিয়া বেগম, সাং-মনোহরপুর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ। তিনি জিন্দাবাজারস্থ প্যারিস রেস্ট হাউজ হোটেলে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের ন্যায় কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলে পূর্বপরিচিত তামিম নামের এক ব্যক্তি তাকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে নেয়। পরে হাউজিং এস্টেট ৮ নম্বর লেন এলাকা থেকে ঢাকা মেট্রো-গ-১২-৬৪৭৯ নম্বরের একটি প্রাইভেটকারে উঠিয়ে সালুটিকর ব্রিজের দক্ষিণ পাশে নিয়ে যায়।

সেখানে থাকা ৪ জন ব্যক্তি কামাল হোসেনকে মারধর, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তার নিকট থাকা একটি VIVO 30 মডেলের মোবাইল ফোন (মূল্য ৫০,০০০ টাকা) ও নগদ ৩,৮০০ টাকা ছিনিয়ে নেয়।

পরবর্তীতে আসামিরা কামাল হোসেনকে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়ার উদ্দেশ্যে বাইপাস হয়ে বাইশটিলা এলাকায় যাওয়ার পথে স্থানীয় বাজারে উপস্থিত জনতাকে দেখে কামাল হোসেন চিৎকার শুরু করেন। জনতা গাড়িটি ধাওয়া দিলে তিনি কৌশলে নগরীর গ্র্যান্ড সিলেটের সামনে প্রাইভেটকারের জানালা দিয়ে বের হয়ে যান।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় এয়ারপোর্ট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারীকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—
১। সাইফুল ইসলাম (২৫), পিতা-আব্দুল হক, সাং-রানীগঞ্জ, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান নিবাস: পুস্পা-১১২, সেনপাড়া, থানা-শাহপরাণ (রঃ), জেলা-সিলেট।
২। লিমন আহমদ জয় (২৬), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-গৌরীনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে নিবাস: প্রান্তি-২৪, সুবিদবাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা (নং-২০, তারিখ-৩০/০৭/২০২৫) দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩৯৪ অনুযায়ী রুজু হয়েছে।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে।