ভুয়া পরিচয়পত্র তৈরি, জমি আত্মসাৎ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার প্রতারক চক্র!
সিলেটের সাগরদিঘীরপাড়ে রীতিমতো সিনেমার কাহিনীকেও হার মানানো ঘটনা! দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়পত্র বানিয়ে, জাল কাগজে জমি দখল করে, সংঘর্ষ বাধিয়ে এবং পুলিশের ওপর হামলা চালিয়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। অবশেষে, কোতোয়ালী মডেল থানার চমকপ্রদ অভিযানে ধরা পড়ে উক্ত প্রতারক চক্রের ৩ সদস্য।
ধৃত চক্রের আমলনামা:
✓জালিয়াতি করে জমি আত্মসাৎ,
✓ভুয়া জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও পাওয়ার অব এ্যাটর্নি তৈরি,
✓ সরকারি কাজে বাধা দান ও পুলিশের ওপর হামলা,
✓বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং সংঘর্ষ সৃষ্টি,
✓জনমনে আতঙ্ক ছড়ানো ও দাঙ্গা বাধানো প্রভৃতি।
পুলিশের বীরত্বপূর্ণ অভিযান:
বুধবার (৬ আগস্ট) বিকেলে মধুশহীদ এলাকায় অভিযান চালায় কোতোয়ালী মডেল থানা পুলিশ, সেখান থেকে ধরা পড়ে তিন মূল হোতা। অভিযান চলাকালীন সময়ে সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা নং-০৬, তারিখ: ০৭/০৮/২০২৫ রুজু করা হয়।
ধৃতদের পরিচয়:
১. হিমাংশু কুমার দত্ত (৫৫)
প্রকৃত নাম: শশাংক দাস তালুকদার
ঠিকানা: ভাতালিয়া, সিলেট সদর / বর্তমানে সাগরদিঘীরপাড়।
২. ইকবাল মিয়া (৫২)
ঠিকানা: লোহারপাড়া, কোতোয়ালী, সিলেট।
৩.আনোয়ার হোসেন আনা (৬৮)
ঠিকানা: সাদিপুর সোনাতলা, জালালাবাদ, সিলেট।
যেভাবে ধরা পড়ল চক্রটি:
একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে নকল পরিচয়ে রাষ্ট্রীয় কাগজপত্র তৈরির মাধ্যমে তারা বহু জমি দখল করেছে এবং সংঘবদ্ধভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে।
অন্যান্য জড়িতরা:
মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছে ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন। তদন্ত চলছে পুরোদমে!- এমনটি জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
আপনার এলাকায় এমন প্রতারকচক্র দেখলে চুপ থাকবেন না! অবিলম্বে নিকটস্থ থানায় জানান। দেশকে নিরাপদ রাখতে সচেতন হোন, সোচ্চার হোন।