সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : সিলেট

সিলেট-জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-08
সিলেট-জকিগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই কাঠলিপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং আরো দুইজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল চারটায় দিকে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন সিএনজি চালকসহ তিনজন। তাঁদেরকে প্রথমে স্থানীয় চারখাই মাল্টি কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

সন্ধ্যা ৭টার দিকে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতের নাম আশরাফ আহমদ (৪২)। তিনি উক্ত অটোরিকশার চালক ছিলেন। বর্তমানে তাঁর লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


দুর্ঘটনায় আহত অন্যরা হলেন মনোয়ারা বেগম (৪০) এবং এবং ৫০ বছর বয়সের আরেক জন।


নিহত আশরাফ আহমদ জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।


 বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফ আহমদ এর ভাতিজা ফয়ছল আহমদ। তিনি জানান, তাঁরা চিকিৎসার জন্য সকালে সিলেট গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।


এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনার পরপর আমরা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে খবর পেয়েছি যে সিএনজিচালক মারা গেছেন।