সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

দক্ষিণ সুরমা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ যৌনকর্মী ও খদ্দের গ্রেপ্তার


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-14
দক্ষিণ সুরমা থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৮ যৌনকর্মী ও খদ্দের গ্রেপ্তার

দক্ষিণ সুরমা থানা ও সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় দুইটি পৃথক নন-এফআইআর দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযান:

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) শাহাদাত হোসেন রিশাদ সঙ্গীয় ফোর্সসহ কদমতলীস্থ ‘হোটেল ঢাকা প্যালেস’-এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন:

১। সুমন্ত পাল (৩০)
২। রাজিয়া বেগম (২৫)

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং-১৫১, তারিখ ১৪/০৮/২০২৫ খ্রি. অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান:

অন্যদিকে, সোমবার (১১ আগস্ট) বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন মিরাবাজার এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘দি গ্র্যান্ড মাফি’-তে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন:

১। সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩)
২। রাতুল দাস (২৪), হোটেল ম্যানেজার
৩। সম্পা বেগম (২৭)
৪। জান্নাতুল ফেরদৌসী জয়া (২৭)
৫। রারিয়া খানম (২৫)
৬। মোরছানা আক্তার (২৬)

ঐ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং-৩২৩, তারিখ ১২/০৮/২০২৫ খ্রি. অনুযায়ী মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির করা হয়।

সংশ্লিষ্ট দুই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।