সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

অপারেশনের ভয়ে হাসপাতালের ১০তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-25 02:52
অপারেশনের ভয়ে হাসপাতালের ১০তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

সিলেটের একটি বেসরকারি হাসপাতালের ১০তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম ফয়েজ আহমেদ (৩০), তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং প্রয়াত মাস্টার মুহিবুর রহমানের পুত্র।


ঘটনাটি ঘটেছে রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের ১০ম তলায়। হাসপাতাল সূত্রে জানা যায়, মূত্রথলি ও মূত্রনালীর সমস্যার জন্য ২১ আগস্ট ফয়েজকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (২৫ আগস্ট) তার অস্ত্রোপচারের নির্ধারিত সময় ছিল।


কিন্তু তার আগেই, রোববার গভীর রাতে হাসপাতালের ইমার্জেন্সি সিড়ির জানালার খোলা অংশ দিয়ে নিচে লাফিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালের আইসিইউতে নেওয়া হলেও রাত সাড়ে ৩টার দিকে মারা যান ফয়েজ।


হাসপাতালের নিরাপত্তা প্রধান প্রজেশ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ফয়েজের ভাইয়েরা বলেছেন, সে কয়েকদিন ধরেই অপারেশন নিয়ে ভয় পাচ্ছিল এবং অপারেশন না করার কথাও বলছিল।”