সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

সিলেট-তামাবিল মহাসড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-30 15:17
সিলেট-তামাবিল মহাসড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
নিহত তালহা

সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) এলাকায় বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটগামী একটি বাস এবং জৈন্তাপুরগামী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী মারা যান। আহত হন আরো পাঁচজন, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।


ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে দ্রুত সিলেট এমএজি হাসপাতালে রেফার করেন।


নিহত মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)। আহতদের মধ্যে রয়েছেন শাকিল (২০), জুনেদ আহমদ (১৮), শাহরিয়ার (২০), ইব্রাহীম আহমদ (২২), এবং ফরহাদ আলী (১৫)। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।


তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল থানায় নিয়ে যায়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, ঘাতক বাসের বিরুদ্ধে অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার ব্যাপারে নজর রাখা হচ্ছে।