সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই অবুঝ শিশুর কান্না শুনে টের পান আত্মীয়রা


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-08-31 23:04
গোয়াইনঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই অবুঝ শিশুর কান্না শুনে টের পান আত্মীয়রা
সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম (উত্তর পাড়া) গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ গৃহবধূর নাম হুসনেআরা বেগম (২৫)। তিনি সৌদি প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাতে হুসনেআরা বেগম তাঁর দুই সন্তান প্রিতি (৪) ও লাবিব (৩) কে নিয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যান। রবিবার (৩১ আগস্ট) ভোরে ঘরের ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ শুনে শাশুড়ি তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হুসনেআরা বেগমকে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।


নিহতের স্বজনরা পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয়দের অনেকেই এ বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি।


সালুটিকর তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন জানান, “আমরা সকাল ৯টার দিকে খবর পাই যে, এক নারী তার স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার স্বজনদের উপস্থিতিতে মরদেহ নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করি এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। তদন্ত রিপোর্ট এবং পরিবারের দায়েরকৃত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।