সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানার অন্তর্গত মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মিরাবাজারস্থ ‘হোটেল জাহান’-এর ২য় তলার ২০৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— পংকজ বিশ্বাস (৩০) এবং মৌমিতা রানী দাস (১৯)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তাদেরকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় পাওয়া যায় বলে দাবি পুলিশের।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।