সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

ব্যাপক দুর্নীতির অভিযোগে

সিলেটের ওসমানী মেডিকেলে দুদকের অভিযান।


ছাইম ইবনে আব্বাস(সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-09-10
সিলেটের ওসমানী মেডিকেলে দুদকের অভিযান।


সিলেটের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান শুরু হয়।

দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদারের নেতৃত্বে একটি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, খাবার সরবরাহ ব্যবস্থা ও ওয়াশরুম ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের নানা নথিপত্রও সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের কর্মকর্তাদের ভাষ্য, ওসমানী মেডিকেলের সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। রোগীদের সেই অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্যখাতে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে।

৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে দেড় হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। তবে এতো বড় প্রতিষ্ঠানে অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ প্রায়ই সামনে আসে।

অভিযানের খবরে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তাদের আশা, এ পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা দেবে এবং চিকিৎসা সেবার মান উন্নয়নে সহায়ক হবে।