সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

সিলেটে লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩


মোঃ নাজমুল ইসলাম

eshomoy.com || 2025-09-13 23:12
সিলেটে লাখ টাকার ভারতীয় ফুচকাসহ ট্রাক আটক,  গ্রেপ্তার ৩

সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় তিন জনকে গ্রেপ্তার করা হয়।



পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্টে তল্লাশির সময় এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ১৯৩০ কেজি ভারতীয় ফুচকা বোঝাই একটি ট্রাক আটক করা হয়।

জব্দকৃত মালামাল:

•একটি ট্রাক (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ড-১১-৯২৫৫)

•বাদামী রঙের ৭০ কার্টুন ফুচকা (মোট ১৬৮০ কেজি)

•৫০ কেজি ওজনের ৫টি বস্তা (প্রতি বস্তায় ২৫ প্যাকেট, মোট ২৫০ কেজি)

•সর্বমোট ১৯৩০ কেজি ভারতীয় ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃত আসামিরা

১. বিপুল অধিকারী (৫০) – সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বাজারগ্রামের বাসিন্দা, বর্তমানে সিলেটের মির্জাজাঙ্গালে বসবাসরত।
২. মোঃ টিটন (৩৬) – পাবনা জেলার ভাঙ্গুরা থানার চরপাড়ার বাসিন্দা।
৩. মোঃ মুন্না হোসেন (২৩) – পাবনা জেলার চাটমোহর থানার জগতলা নতুনপাড়ার বাসিন্দা।

ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় এফআইআর (নং-১২) দায়ের করা হয়েছে। মামলা রুজু হয়েছে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর 25B(1)(B)/25D ধারা এবং দণ্ডবিধির ৪২০/৪৮২ ধারায়। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৩ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।