সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : সিলেট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঘিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়


ছাইম ইবনে আব্বাস (সিলেট প্রতিনিধি)

eshomoy.com || 2025-12-13
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ঘিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার  সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের উপস্থিতিতে ক্যাম্পাস ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে শাবিপ্রবি নির্ধারিত হওয়ায় সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটক, একাডেমিক ভবন এবং আবাসিক হলসংলগ্ন এলাকায় মানুষের চলাচল বেড়ে যায়। অনেক পরীক্ষার্থী পরীক্ষার আগের দিনই সিলেটে এসে পৌঁছান। ফলে শহরের হোটেল, গেস্টহাউস ও আবাসিক এলাকায়ও চাপ দেখা গেছে।

পরীক্ষার্থীরা জানান, সুষ্ঠু পরিবেশ ও নিরিবিলি ক্যাম্পাস হওয়ায় শাবিপ্রবিতে পরীক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তারা। তবে দূর-দূরান্ত থেকে আসায় যাতায়াত ও থাকার বিষয়ে কিছুটা ভোগান্তির কথাও জানান কয়েকজন অভিভাবক।

এদিকে পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছাসেবক টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না।