ক্রীড়া প্রেমিদের নোংরামি নেই, ক্রীড়াঙ্গনকে ক্রীড়া অঙ্গনের মতই ভালবাসতে হবে. উন্মাদের মত ভালবাসতে হবে-শাহজাহান আলী।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য মনোনীত হওয়ায় হবিগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান আলীকে সংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলা ক্রিকেট পরিবার।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার মিরপুর বাজারে এ সংর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহ সভাপতি রনিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সংবর্ধিত ব্যক্তি শাহজাহান আলীকে ফুল দিয়ে অভিনন্দন জানান সদস্যরা। পরে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ।
সংবর্ধিত ব্যাক্তি শাহজাহান আলী বলেন, ক্রীড়া প্রেমিদের নোংরামি নেই, ক্রীড়াঙ্গনকে ক্রীড়া অঙ্গনের মতই ভালবাসতে হবে. উন্মাদের মত ভালবাসতে হবে। ক্রীড়া অঙ্গনকে ডেভলাপ করা আমাদের দায়িত্ব, ক্রীড়াঙ্গনে রাজনীতি নেই, কে বিএনপি, কে জামায়ত, কে ইসলামি আন্দোলন এগুলি দেখার সময় নেই।
তিনি বাহুবলে একটি খেলার মাঠ ব্যবস্থা করে দিবেন বলে আশা প্রকাশ করেন।
পরে সংবর্ধিত ব্যক্তিকে ক্রেষ্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করেন বাহুবল উপজেলা ক্রিকেট পরিবার।