বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে বার্সেলোনা এবং ইন্টার মিলানের আগ্রহের খবর সম্প্রতি আলোচনায় এসেছে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে খেলছেন তিনি, কিন্তু নতুন কোচ এনজো মায়রেস্কার অধীনে দলটির মূল একাদশে নিয়মিত স্থান না পাওয়ায় ফার্নান্দেজ কিছুটা অসন্তুষ্ট। মায়রেস্কা প্রাথমিকভাবে মোইসেস কাইসেডো ও রোমিও ল্যাভিয়াকে মিডফিল্ডে প্রাধান্য দিচ্ছেন, ফলে ফার্নান্দেজ বেশির ভাগ সময় কাপ প্রতিযোগিতাতেই খেলতে হচ্ছে।