সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খেলা

আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল দল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-28
আবারও ফিফার নিষেধাজ্ঞার মুখে ভারতীয় ফুটবল দল

তিন বছরের ব্যবধানে আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে ভারতীয় ফুটবল।দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সংবিধান সংশোধনের জন্য দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কিন্তু সেই নির্দেশ অমান্য করায় এবার কড়া সতর্কবার্তা পাঠিয়েছে দুই সংস্থা।

ফিফা ও এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন করে ভারতের সুপ্রিম কোর্টের অনুমোদন নিতে হবে এআইএফএফকে। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে ভারতীয় ফুটবল আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে।

এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার সিদ্ধান্তে নিষিদ্ধ হয়েছিল এআইএফএফ। তবে পরবর্তীতে আদালতের হস্তক্ষেপ ও সাংগঠনিক পরিবর্তনের আশ্বাসের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু পুনরায় একই জটিলতায় পড়ায় ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।