সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : খেলা

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দল ঘোষণা - আর্জেন্টিনার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-08-28
বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দল ঘোষণা - আর্জেন্টিনার
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দু্ই ম্যাচের জন বড় স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা। দলে আছে বেশ কিছু চমক।

ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ২৯ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।

তবে সেখানে জায়গা হয়নি ফাকুন্দো মেদিনা ও আনহেল কোরেয়ার। সুযোগ পেয়েছেন ক্লদিও এচেভেরি, অ্যারান ভারেলা ও হোসে ম্যানুয়েল লোপেজরা। কলম্বিয়া ম্যাচে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় স্কোয়াডে নেই এনজো ফার্নান্দেজ। ইনজুরি থেকে পুরোপুরি সেরা না ওঠায় দলে ফেরেননি লিসান্দ্রো মার্তিনেজ।

লাতিন অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে। বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ তাদের জন্য কেবল নিয়মরক্ষার। যেখানে নতুনদের যাচাই করে নিতে পারেন কোচ স্ক্যালোনি। আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলাকে আতিথেয়তা দেওয়ার পর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করবে আলবিসেলেস্তেরা।

 আর্জেন্টিনার স্কোয়াড: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গঞ্জালে মন্টিয়েল, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনা, হুলিও সোলার, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এক্সেকুয়েল প্যালাসিওস, অ্যালান ভারেলা, লিয়ান্দ্রোপারেদেস, থিয়াগো আলমাদা, নিকোলাস পাজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো সেলসো, ক্লওদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তাতুওনো, ভ্যালেন্তিন কারবোনি, জিউলিয়ানো সিমেওনে, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হোসেন ম্যানুয়েল লোপেজ।