সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

প্রকাশিত হলো বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-26
প্রকাশিত হলো বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন ঘিরে জল্পনা-কল্পনা চলছিল ভোটার তালিকা নিয়েই অবশেষে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা এতে জায়গা পেয়েছেন মোট ১৯১ জন কাউন্সিলর আগামী অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ

প্রাথমিক তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাবের কাউন্সিলররা শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কারণ দেখিয়ে এসব ক্লাবকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আজ ভার্চুয়াল বৈঠকে বসে সেখানেই চূড়ান্ত তালিকা অনুমোদন প্রকাশ করা হয়

ঢাকার যে ১৫ ক্লাব নতুন করে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে

এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব আলফা স্পোর্টিং ক্লাব

জেলা থেকেও নতুন সংযোজন

ক্লাবের পাশাপাশি পাঁচ জেলাসিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে তবে নরসিংদী জেলার আসন আবারও শূন্য রাখা হয়েছে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও জেলার নাম ছিল না

চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী উত্তাপ আরও বাড়ল এখন সব নজর অক্টোবরের দিকে, যখন এই ভোটাররাই নির্ধারণ করবেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ