সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

আফগান সিরিজের আগে দুঃসংবাদ, অনিশ্চিত লিটন দাস


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-27
আফগান সিরিজের আগে দুঃসংবাদ, অনিশ্চিত লিটন দাস
চোটের কারণে লিটন ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি।

পাঁজরের ইনজুরির কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার বিসিবির একটি সূত্র আজ (২৭ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে

সূত্র জানিয়েছে, পাঁজরের চোট থেকে সেরে উঠতে লিটনের দুই সপ্তাহের মতো সময় লাগবে বলে বিসিবির মেডিকেল বিভাগ থেকে নির্বাচক প্যানেলকে জানানো হয়েছে ওয়ানডে সিরিজেও খেলবেন কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না টি-টোয়েন্টি সিরিজ শেষে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে

লিটন চোট পান গত ২২ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন ওই চোটই লিটনকে ভারত পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে দেয়নিএশিয়া কাপ শেষ হলেও এখনই দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের আগামী অক্টোবর থেকে আফগানদের বিপক্ষে সিরিজ শুরু টাইগারদের এই সিরিজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের


আফগানদের বিপক্ষে আসন্ন সিরিজে ৩টি টি-টোয়েন্টি ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ২০ ওভার ফরম্যাটের সবগুলো ম্যাচ হবে শারজায় আর আবু ধাবিতে হবে ওয়ানডে সিরিজ লিটনের অনুপস্থিতিতে এই টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়ক হিসেবে জাকের আলীকে দেখা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে