সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ভারতকে কখন ট্রফি দেয়া হবে জানালেন বুলবুল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-29
ভারতকে কখন ট্রফি দেয়া হবে জানালেন বুলবুল
এশিয়া কাপের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছিলেন বিসিবির সভাপত আমিনুল ইসলাম বুলবুল।

পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত ভারত-পাকিস্তান দ্বন্দ্বে একের পর এক বিতর্কে উত্তাপ ছড়ানো আসরের শেষটাও হয়েছে বিতর্ক দিয়েই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় দল এমনকি শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই তারা বিজয় উদযাপন করে

গতকাল এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার হাতে তিনিই তুলে দেন রানার্সআপের প্রতীকী চেক জানিয়েছেন, চ্যাম্পিয়ন ভারত শিরোপা গ্রহণ না করলেও শিগিগিরই তা হস্তান্তর করা হবে

 

বুলবুল বলেন, 'বোর্ডের সাথে আলোচনা চলছে এসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকব যারা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে দিতে আমরা চেষ্টা করব'

 

বুলবুল আরও বলেন,  'এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসের সামনে বলা যাবে না তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, পাকিস্তান রানার্সআপ হয়েছে একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো চ্যাম্পিয়ন ট্রফি নিতে চায়নি'


সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে অল্প রানে বেঁধেও ব্যাটিং ব্যর্থতায় হেরে ফাইনালের স্বপ্ন ধুলিস্ম্যাৎ করেছে বাংলাদেশ যা নিয়ে আক্ষেপ জানিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল তিনি বলেন,  'প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল তারপরে আমি বলব যে আমরা সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার সাথে যেভাবে জিতেছিলাম, ইন্ডিয়া-পাকিস্তান দুটো ম্যাচই আমাদের জেতা উচিত ছিল বাট আমরা জিততে পারিনি বাট আফসোস নেই'