সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : খেলা

ফুটবল কখনও একজনের খেলা নয়: হামজা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-07
ফুটবল কখনও একজনের খেলা নয়: হামজা
সংগৃহীত ছবি

এশিয়ান কাপ বাছাই পর্বে ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে লড়বে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে এসে নিজের অভিমত জানিয়ে গেছেন হামজা চৌধুরী। নিজের ওপর যে প্রত্যাশা বেশি, তা জানেন। বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে ভালোই অভিজ্ঞতা হয়েছে। তবে একক নয়, টিম গেম খেলেই ম্যাচ জেতার পরিকল্পনা লেস্টার সিটির মিডফিল্ডারের।

হামজা শুরুতে হংকং ম্যাচের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করেন। সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে খুব পরিশ্রম করছে। ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।’

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এখনও হতাশা তার কণ্ঠে, ‘সিঙ্গাপুর ম্যাচে সেটা কাজে লাগেনি। বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম। ফুটবল এমনই। মাঝে-মধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কোচ এবং দল একসঙ্গে খুব ভালো কাজ করছে। হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ। বিশ্বাস করি আমরা অবশ্যই জিতবো। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে।’

নিজেদের দলের ওপর আস্থা রেখেছেন হামজা। তাই বললেন, ‘এটা ফুটবল। চলার পথে এখানে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা কোনও অজুহাত দাঁড় করাবো না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল। শমিত আজ আসবে। আমাদের স্কোয়াড খুব ভালো।’

হাভিয়ের কাবরেরার সঙ্গে হামজার সম্পর্ক ভালো। তা নিজেই জানালেন হামজা, ‘ব্যাপারটা ভিন্নভাবে দেখা যায়। কিন্তু আমরা কোচের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখি—বিশেষ করে আমি। আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো, আমি মনে করি তিনি খুব বুদ্ধিমান একজন মানুষ। দলটা তরুণ এবং নতুন, তাই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয়।’

মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা, ‘মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারবো। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত, আমি খুব উপভোগ করছি।’

এবারও হামজার স্ত্রী ও বাচ্চারা এসেছে। তাদের বাংলাদেশে আসার অভিজ্ঞতা ইতিবাচক। নিজের খেলা নিয়ে হামজা বলেছেন, ‘দিনের শেষে ফুটবল একটা দলগত খেলা। আমি মনে করি, যদি মেসি নিজেও বাংলাদেশের হয়ে খেলতেন, তবু আমাদের ট্যাকটিকস ঠিক করা এবং টিম স্পিরিট গড়ে তোলার মতো চ্যালেঞ্জ থাকতোই। তাই ফুটবল কখনও একজনের খেলা নয়। বিশেষ করে আমাকে কেন্দ্র করে তো নয়ই।’

আরও যোগ করে বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেভাবে একটা জাতি হিসেবে আছি, সেভাবেই ঐক্যবদ্ধ থাকা। ইনশাআল্লাহ