সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : খেলা

পিসিবির গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন - সাবেক অধিনায়ক মিসবাহ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-22
পিসিবির গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন - সাবেক অধিনায়ক মিসবাহ
সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) 'ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স' পদে দায়িত্ব নিতে যাচ্ছেন

গুরুত্বপূর্ণ এই পদের জন্য পিসিবি যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে যোগ্যতার শর্ত হিসেবে বলা হয়েছেপ্রার্থীকে অবশ্যই ঘরোয়া বা আন্তর্জাতিক পর্যায়ে সাবেক ক্রিকেটার হতে হবে


পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে নিউজ১৮ জানিয়েছে,  চেয়ারম্যান মহসিন নাকভিই মিসবাহকে এই পদে আবেদন করতে উৎসাহিত করেছেন তার বিশ্বাস, সাবেক অধিনায়ক কোচ মিসবাহ আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি


মিসবাহ বর্তমানে পিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন বোর্ড চেয়ারম্যানের ক্রিকেট বিষয়ক উপদেষ্টা মেন্টর হিসেবে কাজ করছেন তিনি জানা গেছে, ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে সরানোর সিদ্ধান্তে মিসবাহর বড় ভূমিকা ছিল এছাড়া, তিনি জাতীয় নির্বাচকদের পরামর্শ দিয়েছিলেন যেন টি-টোয়েন্টি দলে সাবেক অধিনায়ক বাবর আজমকে আর ডাকা না হয়

 ২০১৭ সালে অবসর নেওয়ার পর, ২০১৯ সালে পিসিবি মিসবাহকে জাতীয় দলের প্রধান কোচ প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিল তবে এক বছর পর তিনি নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন এবং ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রমিজ রাজা চেয়ারম্যান হওয়ার পর তাকে প্রধান কোচের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়


তবুও মিসবাহ পিসিবির সঙ্গে যুক্ত থাকেন ২০২৪ সালে তিনি একটি ঘরোয়া দলের মেন্টর হিসেবে কাজ করেন, যার জন্য তিনি মাসে ৫০ লাখ রুপি বেতন পেয়েছেন


মোহসিন নাকভি তাকে ক্রিকেট বিষয়ক উপদেষ্টা প্যানেলেও অন্তর্ভুক্ত করেছেন, যেখানে আরও আছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, সিকান্দার বখত আকিব জাভেদ


সম্প্রতি পিসিবি 'ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্স' পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এতে বোঝা যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা উসমান ওয়াহলা এই পদ থেকে সরে যাচ্ছেন এবং সম্ভবত তাকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সচিবালয়ে নতুন দায়িত্ব দেওয়া হবে