সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : খেলা

সাকিবের মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে নাঃ প্রেস সচিব


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-31
সাকিবের মতো  ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে নাঃ প্রেস সচিব
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান

পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে দেশে পা রাখতে পারছেন না। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে আর সব আওয়ামী সংসদ সদস্যের মতো তিনিও পলাতক আছেন। তার নামে আছে একাধিক মামলাও।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে নিয়ে মন্তব্য করে বলেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না।

ক্রিকেটার পরিচয়ের কারণে এখনো সাকিবের গুণগ্রাহীর সংখ্যা নেহায়েত কম নয়। তেমনই একজন বিসিবিতে পরিচালক হয়ে আসা আসিফ আকবর। তিনি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন রীতিমতো। 

তিনি বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।

বিষয়টি নজরে পড়েছে প্রেস সচিব শফিকুল আলমেরও। তিনি ফেসবুকে সে পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।

সাকিবের বিরুদ্ধে শফিকুল আলমের এমন অবস্থান অবশ্য নতুন কিছু নয়। এর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, সাকিব বাংলাদেশের সর্বকালের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন। কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা কিন্তু দায়মুক্তি দেয় না। একটি সরকারের পাশে দাঁড়িয়ে—যাদের বিরুদ্ধে জাতিসংঘ নিজ দেশের জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে—তিনি দেশের ইতিহাসের কিছু অন্ধকার অধ্যায়কে বৈধতা দিয়েছেন। এই মুহূর্তে, তার কর্মকাণ্ডের সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হল লোভ। তার রাজনৈতিক পদক্ষেপে বিতর্কিত ব্যক্তিত্বদের সাথে তার সম্পর্ক সবকিছু একই দিক নির্দেশ করে। সেটি হলো ব্যক্তিগত লাভ, জনসেবা নয়।