সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : খেলা

এবারের বিপিএলে যে দলগুলোর নাম উঠে এলো


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-06
এবারের বিপিএলে যে দলগুলোর নাম উঠে এলো
সংগৃহীত ছবি

আগামী ডিসেম্বরের মাঝামাঝি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে তাই নতুন করে সব কিছু সাজানো হচ্ছে। সেই লক্ষ্যেই আজ পাঁচ দলের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবারের বিপিএল হবে ৫ দলকে নিয়ে।

তার মধ্যে ৩টি দলের নাম পরিবর্তন হয়েছে। আর বাকি দুটি সর্বশেষ আসরের নামেই খেলবে। সেই দুই দল হচ্ছে—রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। নাম বদলে যাওয়া তিন দল হচ্ছে—চট্টগ্রাম রয়েলস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।

আগামী ৫ বছরের জন্য দলগুলোর মালিকানা পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন টগি স্পোর্টস। ট্রায়াঙ্গাল সার্ভিস পেয়েছে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে রাজশাহীর মালিকানা পাওয়া নাবিল গ্রুপের বিপরীতে সিলেটের পেয়েছে ক্রিকেট উইথ সামি।

আর ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।

চুলচেরা বিশ্লেষণ ও অর্থনৈতিক স্বচ্ছতাসহ অন্য সব বিষয় দেখার পরেই ৫ দলকে চূড়ান্ত করার কথা গতকাল জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে এবার ৫ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেখা হচ্ছে। যা আজ থেকে শুরু হয়ে। এ সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি দেখাতে ব্যর্থ হলে আগামী ১৭ নভেম্বর ড্রাফটে অংশ নিতে দেবে না বিসিবি।