সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ক্রিকেট মাঠে 


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-04-20



মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ক্রিকেট মাঠে 

 

 

 

ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক মাস বাকি। সামনেই দলগুলো মাঠে নামবে প্রীতি ম্যাচ খেলতে। এসব প্রীতি ম্যাচ নিছকই প্রীতি ম্যাচ নয়; বরং বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি হবে এসব ম্যাচ দিয়েই। এমন প্রীতি ম্যাচে জুনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। আর এই দুই দলের ম্যাচ বরাবরই প্রীতির আবরণ ছেড়ে ছড়াতে থাকে চিরপ্রতিদ্বন্দ্বিতার বৈরিতা। এই ম্যাচের সঙ্গে আবার জড়িয়ে যাচ্ছে ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এক ব্যক্তিত্বের নাম। জুনে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রয়াত শেন ওয়ার্নের হোম গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।


শেন ওয়ার্নের শহর মেলবোর্নের অন্যতম আকর্ষণ এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। 'বিগ জি' নামেও পরিচিত এই মাঠ নামে ক্রিকেট স্টেডিয়াম হলেও এখানে অন্য খেলাও হতে দেখা যায় হামেশাই। ১৮৫৩ সালে তৈরি হওয়া স্টেডিয়ামটিতে ক্রিকেট মৌসুম শেষে অন্যান্য খেলা হয় নিয়মিতই। অলিম্পিক, কমনওয়েলথ গেমসের আসর বসেছে এখানে, অস্ট্রেলিয়ান রুলস ফুটবলের খেলা হয় নিয়মিতই। রাগবি ইউনিয়ন, রাগবি লিগ, ফুটবল তো হয়ই, টেনিস, সাইক্লিংও হয়েছে এখানে।


অস্ট্রেলিয়ার এই ঐতিহ্যবাহী মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আজ বুধবার (২০ এপ্রিল) বিবৃতি দিয়েছে ভিক্টোরিয়া রাজ্য সরকার। ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানান, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন।


তবে এ মাঠে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে না এই দুই দল। পাঁচ বছর আগে ২০১৭ সালে এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ৯৫ হাজার দর্শকের সামনে নেইমারবিহীন ব্রাজিলের বিপক্ষে মেসির আর্জেন্টিনা জয় পেয়েছিল ১-০ গোলে।


তবে মার্টিন পাকুলা আশা প্রকাশ করছেন, এবারের ম্যাচে দেখা যাবে নেইমার-মেসিসহ দুদলের সেরা সব তারকাকেই। মেলবোর্নের একটি রেডিও স্টেশনকে পাকুলা বলেছেন, 'আলোচনার ভিত্তিতে আমরা আশা করছি, মেসি ও নেইমারের মতো খেলোয়াড়রা খেলবেন। আমরা এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমাদের বলা হয়েছে, বিশ্বকাপের প্রস্তুতি নিতে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ।'


ক্রীড়ামন্ত্রী পাকুলা আশা করছেন, বিগত সময়ের মতো এবারও এই ম্যাচ দেখতে এমসিজেতে দর্শকদের ভিড় জমবে। তিনি বলেন, 'এমন ম্যাচে লাখ লাখ দর্শক চোখ রাখবেন মেলবোর্নে। ভিক্টোরিয়ায়ও অনেক পর্যটকের সমাগম হবে।'


ব্রাজিল-আর্জেন্টিনা সবশেষ মুখোমুখি হয়েছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। ব্রাজিলের সাও পাওলোতে সেই ম্যাচ পণ্ড হয় ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য এজেন্সির হস্তক্ষেপে। তারা অভিযোগ করে আর্জেন্টিনার চার খেলোয়াড় করোনা বিধিনিষেধ ভেঙেছে।
 

বিশ্বকাপ নিশ্চিত করা দুই দলের এই প্রীতি ম্যাচের টিকিট অস্ট্রেলিয়া বিক্রি করা শুরু করবে আগামী বৃহস্পতিবার থেকে।


এক দশক আগে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে লিওনেল মেসির গোলে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এই মৌসুম শেষে নতুন মৌসুমের প্রস্তুতি হিসেবে ২৫ মে বার্সেলোনা সিডনিতে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া অল-স্টার দলের বিপক্ষে। জুলাইয়ে এমসিজিতে প্রীতি ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস।