সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

ব্রাজিলিয়ান ক্লাব দরজা খুললেন রোনালদোর জন্য


নিজেস্ব প্রতিবেদক -ইসময়

eshomoy.com || 2022-08-04 08:47:00
ব্রাজিলিয়ান ক্লাব দরজা খুললেন রোনালদোর জন্য

 

 

 

কোথায় যাবেন ক্রিস্টিয়ানো রোনালদো? বায়ার্ন মিউনিখ, অ্যাতলেটিকো মাদ্রিদ, চেলসি থেকে শুরু করে একাধিক ক্লাবে তার যাওয়ার গুঞ্জন ছিল। কিন্তু কোনোটিই এখনো সত্য হয়নি। কাতারি একটি ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা, সেই প্রস্তাব নিজেই উড়িয়ে দেন রোনালদো। এবার তিনি প্রস্তাব পেলেন সাও পাওলো ভিত্তিক ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স থেকে। খবর মার্কার।


অফিসিয়াল না হলেও ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট মন্টেইরো আলভেস রোনালদোকে পাওয়ার আশা প্রকাশ করেছেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা সত্যি। আমি বড় স্বপ্ন দেখছি। এটা করিন্থিয়ান্স। এখানে উইলিয়ান আর রেনেতো অগাস্টোর মতো প্লেয়াররা খেলছে।’


মন্টেইরো আরও বলেন, ‘ফুটবলে সবকিছুই সম্ভব। আমিও করিন্থিয়ান্সের জন্য আমার সেরাটা করতে চাই। এটা কি সম্ভব (রোনালদোকে পাওয়া)? আমি জানি না। এখনো আমরা চেষ্টা করিনি। তবে আমরা এতে চোখ রেখেছি। একবার চিন্তা করুন, ও ব্রাজিলে খেলতে চাইলে কেমন হবে!’


প্রসঙ্গত, রোনালদোকে কেনার গুঞ্জনকে ভুল বলে জানিয়েছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এনরিক সেরেজো। ২৬ জুলাই কোপকে তিনি বলেন, ‘রোনালদোর অ্যাতলেটিকো মাদ্রিদের আসার গল্পটি কে বানিয়েছে আমি জানি না। কিন্তু এটা অবশ্যই সত্যি না। আক্ষরিক অর্থেই ওর (রোনালদো) অ্যাতলেটিকো মাদ্রিদে আসা অসম্ভব।’


পর্তুগিজ তারকার বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন নাকচ করে দেন দলটির পরিচালক অলিভার কান। তিনি বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করি। ও আমাদের দলের বর্তমান পরিবেশের সঙ্গে পুরোপুরি ফিট হবে না। বায়ার্ন মিউনিখের একজন ভক্ত হিসেবে বলছি, রোনালদো দারুণ খেলোয়াড়। কিন্তু বায়ার্নের দর্শন পুরোপুরি ভিন্ন।’