eshomoy.com || 2021-11-02 15:13:45
সম্প্রতি বাংলাদেশ দলের পার্ফর্মেন্স নিয়ে নানামুখী সমালোচনা হচ্ছে চারিদিকে। চলতি টি ২০ বিশ্বকাপ আসরে সুপার টুয়েলভের তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে দুটিতে জয়ের সম্ভাবনার তৈরি করলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ।একেতো সাম্প্রতিক খারাপ পারফরমেন্স তার উপরে সাকিব আল হাসানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সবকিছু মিলিয়ে হতাশার সাগরে ঢুবে যাওয়ার মতো অবস্থায় আছে দলটা।
আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।খাতায়-কমলে এখনো বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। তবে সেটাই এতই ক্ষীণ যে অসম্ভবই বলে দেওয়া যায়। এমনকি বাংলাদেশ দলও সেই বাস্তবতা বুঝে চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের কোন বিকল্প ভাবেনি।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ তাই অনেকটাই আনুষ্ঠানিকতা। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে শুরু করে প্রোটিয়ারা। তবে প্রথম ম্যাচে হারলেও সেমিফাইনালে ওঠার সম্ভবনা এখনই নিভে যায়নি তাদের। নিজেদের পরের দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে রয়েছে।
এমনকি রান রেটেও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে প্রোটিয়ারাই এখন গ্রুপ-১ এর দুইয়ে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয়ের পর গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রোমাঞ্চকর জয়। এদিকে প্রথম তিন ম্যাচেই হেরে বাংলাদেশের আত্মবিশ্বাস একদম তলানিতে। তাই তো টাইগারদের বিপক্ষে ফেভারিট প্রোটিয়ারাই।
ওদিকে মাঠে নিজেদের প্রমান করতে না পারলেও সংবাদ সম্মেলনে আশার বাণী ও বড় বড় কথা শুনিয়ে যাচ্ছে বাংলাদেশের কোচ ও নির্বাচকমণ্ডলী। যার কোনোটাই মাঠের ক্রিকেটে দেখা যাচ্ছে না। সব জায়গাতেই পরিকল্পনার বড় ঘাটতি দেখা যাচ্ছে।
কেনান সাকিব আল হাসান ইনজেরিতে ছিটকে যাওয়ায় নেই কোনো ব্যাকাপ প্লেয়ার শুধু তাই নয় মাত্র ১৩ সদস্যের দল নিয়ে বর্তমানে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ ।এথেকে বোঝা যায় কত বড় অপরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে দেশের ক্রিকেট। বিশ্বকাপের মতো আসরে নেই দু চার জন ব্যাকাপ প্লেয়ার। বিষয়টা যতটা নয় দুঃখজনক তার চেয়েও বেশি হাস্যকর। পরিশেষে বলা যায় যে দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে তা শুধু আনুষ্ঠানিকতা মাত্র।