সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : খেলা

বাংলাদেশের জন্য ফিলিস্তিনের শক্তিশালী দল ঘোষণা


eshomoy.com || 2024-03-18
বাংলাদেশের জন্য ফিলিস্তিনের শক্তিশালী দল ঘোষণা

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন কুয়েতে। ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে আগামী ২১ মার্চ হোম ম্যাচটি কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে খেলবে ফিলিস্তিন। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় তাদের আথিত্য দেব বাংলাদেশ।

ম্যাচ দুটির জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ফিনিস্তিনের হেড কোচ মাকরাম দাবুব। ২৫ জনের ফিলিস্তিনের দলে নতুন মুখ তিন জন। দুই বছর পর দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ফরোয়ার্ড মোহাম্মদ ঈদকে।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে। যদিও অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ২০০৬ সালে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেও পরের পাঁচ ম্যাচের প্রতিটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিকারীরা।

ফিলিস্তিন দল:

গোলরক্ষক: বারা খারোব, মাহদি আসি, রামি হামাদি।

ডিফেন্ডার: ইয়াসির হামিদ মেয়র, মুসাব আল বাত্তাত, মুসা ফারাউয়ি, এল মেহদি ইসা, সামির জন্দি, মোহামেদ খলিল, কামিলো সালদানা, মোহামেদ সালাহ, মিশেল তেরমানিনি।

মিডফিল্ডার: আমিদ সোয়াফতা, সামির জুবাইদা, মাহমুদ আবু ওয়ার্দা, ওদাই খারোব, আমিদ মহাজনা, মোহামেদ রশিদ ।

ফরোয়ার্ড: ওদে দাব্বাঘ, আলা আলাদিন হাসান, আনাস বানিয়োদা, ইসলাম বাতরান, মাহমুদ ঈদ, শিহাব কুনবার, জাইদ কুনবার।