সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে এইচএসসির ফলাফলে দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী।

>> সিলেটের এমসি কলেজে এইচএসসিতে পাসের হার ৯৮.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৮৮ শিক্ষার্থী।

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

আপনি পড়ছেন : খেলা

‘সুপার এইট’ নিশ্চিত যে চার দলের


নিজস্ব প্রতিবেদন

eshomoy.com || 2024-06-13
‘সুপার এইট’ নিশ্চিত যে চার দলের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ২৬টি ম্যাচ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়াসহ টাই ও সুপার ওভারের একাধিক জমজমাট লড়াই দেখেছে দর্শক। জমে উঠেছে প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিল। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সুপার এইট নিশ্চিত করেছে মোট চারটি দল। বাকি চারটি স্থানের জায়গা পাওয়ার দৌঁড়ে এখনও টিকে আছে ১৪টি দল। অপরদিকে সুপার এইটের স্বপ্ন শেষ হয়ে গেছে নামিবিয়া ও ওমানের।

বৃহস্পতিবার (১৩ জুন) নিউজিল্যান্ডকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে ক্যারিবিয়ানরা। এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত নিশ্চিত করেছে সুপার এইট। 

সুপার এইটে পৌঁছাতে কিছু দলের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ। সে আশায় টিকে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বড় দলগুলোও। এদের মধ্যে আজ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচে যেকোন ফলাফল এলেই বিদায় নিতে হবে ২০১৪ চ্যাম্পিয়নদের।

প্রসঙ্গত, আজই সুপার এইটে এক পা দিয়ে রাখতে পারে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই শেষ আটে পৌঁছাবে নাজমুল হাসান শান্তর দল।