সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : খেলা

কলম্বিয়াকে হারিয়ে ১৬তম বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-07-15
কলম্বিয়াকে হারিয়ে ১৬তম বারের মতো শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
ছবিঃ সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য সমতায় শেষ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে আর্জেন্টিনা।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলার শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। কিন্তু মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পায়ে লাগাতে পারেননি আলভারেজ। ষষ্ঠ এবং সপ্তম মিনিটে দুটি বড় সুযোগ পায় কলম্বিয়া। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্সের ভেতর থেকে শট নেন জন কর্ডোবা। কিন্তু তার ডান পায়ের শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

২০ মিনিটে গোলের সুযোগ মিস করেন লিওনেল মেসি। দি মারিয়ার পাস থেকে নেয়া মেসির শট কলম্বিয়ার ডিফেন্ডারদের গায়ে লেগে দুর্বল হয়ে পড়ে এবং গোলরক্ষক ভার্গাস সহজেই ধরে ফেলেন। ৩৩তম মিনিটে জেফারসন লেরমার দুরপাল্লার বুলেট গতির শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।

ম্যাচের ৪৪ মিনিটে মেসির নেওয়া ফ্রি কিকে তাগলিয়াফিকো মাথা লাগালেও বল গোলবারের উপর দিয়ে চলে যায়। বিরতিতে যায় দুই দল গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায় কলম্বিয়া। ৪৭ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। এরপর আর্জেন্টিনার পাল্টা আক্রমণে ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে দি মারিয়ার বাঁ পায়ের শট সেভ করেন গোলরক্ষক ভার্গাস। ৫৪ মিনিটে ডেভিনসন সানচেজের হেড গোলবারের উপর দিয়ে চলে যায়।

৬৪ মিনিটে লিওনেল মেসিকে উঠিয়ে নিয়ে বদলি হিসেবে মাঠে নামান নিকোলাস গঞ্জালেজকে। ৭৫তম মিনিটে আর্জেন্টিনার গোল অফসাইডে বাতিল হয়। শেষদিকে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি।

অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে গঞ্জালেসের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান কলম্বিয়ার গোলরক্ষক। অবশেষে ১১২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। লো সেলসোর অ্যাসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনার শিরোপা ভাগ্য নির্ধারণ করেন। এতে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে আলবিসেলেস্তারা।