সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : লালমনিরহাট

তিস্তা এখন উত্তরাঞ্চলের মানুষের দুঃখের কারণ - আসাদুল হাবিব দুলু


স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2025-02-05
তিস্তা এখন উত্তরাঞ্চলের মানুষের দুঃখের কারণ - আসাদুল হাবিব দুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও 'তিস্তা নদী রক্ষা আন্দোলনের' আহ্বায়ক আসাদুল হাবীব দুলু বলেছেন, যে তিস্তা নদী এক সময় সুখ-সমৃদ্ধির উৎস ছিল, তা এখন উত্তরাঞ্চলের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। উচ্ছল জলধারার এই নদীর পানি এখন হাঁটুর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই তিস্তা নদী ও এর অববাহিকার মানুষকে রক্ষায় পানির ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। তিনি বুধবার সকালে লালমনিরহাটের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিস্তা নদী রক্ষায় দুইদিনব্যাপী গণজমায়েত উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। দুলু বলেন, "তিস্তা তীরের মানুষজনের একসময় গোলাভরা ধান, পুকুরভরা মাছ, গোয়ালভরা গরু ছিল। অর্থবৈভব আর প্রাকৃতিক প্রাচুর্যে পরিপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে সেই তিস্তার কারণে এখানকার মানুষ বর্ষায় বন্যা ও নদীভাঙনে নিঃস্ব হয়, আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় বিরানভূমিতে পরিণত হয়।"

তিনি আরও বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, পরিহাস করেছে। তাই তিস্তা অঞ্চলের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এ নদী রক্ষায় এবং উত্তরবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য সমস্বরে দাবি জানাতে হবে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, পৌর বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকা জুড়ে কয়েক লক্ষ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে 'তিস্তা নদী রক্ষা আন্দোলন'। দুইদিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "জাগো বাহে, তিস্তা বাঁচাই" এই স্লোগানে ওই দুইদিন তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন স্থানে তাবু করে সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশের বিশিষ্টজনরা ছাড়াও নদী গবেষকসহ দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেকে এসব অনুষ্ঠানে যোগদান করবেন।