“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জাকিয়া সুলতানা।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার, তুষভাণ্ডার সাবরেজিস্টার আরিফ ইশতিয়াক, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলমসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম চলবে ২৫ মে থেকে ২৭ মে পর্যন