সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : গাইবান্ধা

ট্রাক চাপায় পুলিশ নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজন গ্রেফতার, ঘাতক ট্রাক আটক


শাহ কামাল - গাইবান্ধা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-08-26 17:00:00
ট্রাক চাপায় পুলিশ নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজন গ্রেফতার, ঘাতক ট্রাক আটক

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ড্রাইভারসহ তিনজনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে ঘাতক ট্রাকটিকের আটক করা হয়েছে। আজ শনিবার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন তার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে এসপি জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের ও ট্রাকটি সনাক্ত করা হয়। এরপর শুক্রবার রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন- জুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকটির চালক মোঃ  জামাল মিয়া (৩৫), তার সহকারী মোঃ  মশিউর রহমান (২৯) এবং ট্রাকটির মূল মালিক আনিসুর রহমান (৪৪)। তাদের তিনজনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। সেই সঙ্গে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্তে¡ও বদলী হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠান। সেখানে ভোররাতে আলু আনলোড করে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে সকাল ৬টা ২০ মিনিটের দিকে গাইবান্ধা শহরের পুরনো জেলখানা মোড়ে পৌঁছলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন- আবারও ট্রাম্পকে ব্যঙ্গ বাইডেনের


ইসময়/আরএম/এমআরএম